বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ২০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন ইউএসএইড’র প্রতিনিধি অঞ্জলি কর। ১৫ সেপ্টেম্বর (রবিবার) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
এর আগে ১৫ সেপ্টেম্বর সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সামাজিক প্ল্যাটফর্মে দেয়া এ সংক্রান্ত পোস্টে বলেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে ভালো লেগেছে। আমরা আমাদের অংশীদার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh