মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

অপকর্মের জন্য নিষিদ্ধ হলো ছাত্রলীগ : সোহেল তাজ

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

অপকর্মের জন্য নিষিদ্ধ হলো ছাত্রলীগ : সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ

‘নিয়তির কি নির্মম পরিহাস, যে ছাত্র সংগঠন ভাষা আন্দোলন, ছয় দফা, স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের মহান মুক্তিযুদ্ধসহ বাংলার মানুষের সব লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল, সেই ছাত্রলীগ তারই অপকর্মের জন্য নিষিদ্ধ হলো।’ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ২৪ অক্টোবর এসব কথা লেখেন।

সরকার ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করে। এই নিষেধাজ্ঞা জারির পর ছাত্রলীগ একটি বিবৃতি দেয়। এ বিবৃতির বিষয়ে সোহেল তাজ লেখেন, ‘তাদের (ছাত্রলীগ) একটা বিবৃতি পড়ে আমি খুবই বিচলিত হলাম, যেখানে তারা বলেছে তাদের অতীতের ভূমিকার কথা, ভাষা আন্দোলন, ছয় দফাসহ স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানের কথা বলছেন নির্লজ্জের মতো। আমি তাদেরকে বলব, আপনারা এসব কথা বলা থেকে দয়া করে বিরত থাকুন। কারণ আপনারাই ছাত্রলীগকে গত ১৫ বছর হত্যা-ধ্বংস করে একটি গুন্ডা, সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছেন। ছাত্র-জনতার গণ-অভুত্থানে জনগণের সঙ্গে না থেকে এই সংগঠনকে ব্যবহার করা হয়েছে হিংস্রভাবে মানুষ হত্যা এবং নির্যাতনের হাতিয়ার হিসেবে। এই দায় কোনোভাবেই এড়ানো যাবে না।’

সোহেল তাজ আরও লেখেন, ‘বর্তমান ছাত্রলীগ ও বর্তমান আওয়ামী লীগ আর স্বাধীনতা সংগ্রামের ছাত্রলীগ ও আওয়ামী লীগ কোনোভাবেই এক না। তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে এই জাতির গর্বের স্থানগুলোকে বিতর্কিত করার অধিকার আপনাদের নেই।’

‘ছাত্রলীগ, আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড, নষ্ট পচা নীতি-আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম ও নির্যাতনকারীদের সমর্থক সবাইকে বলব, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে, নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি ও আত্ম-সমালোচনা করে অনুশোচনা করার’ যোগ করেন সোহেল তাজ।

Posted ১২:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.