মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আওয়ামী লীগ এক জঘন্য শাসনের উদাহরণ : আসিফ নজরুল

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

আওয়ামী লীগ এক জঘন্য শাসনের উদাহরণ : আসিফ নজরুল

ছবি : সংগৃহীত

অন্তবর্তীকালিন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণে পরিণত হয়েছিল। শেখ হাসিনা দুই সপ্তাহে কমপক্ষে এক হাজার মানুষকে হত্যা করেছেন। এই সময় যেন আবার ফিরে না আসে।’

২৯ সেপ্টেম্বর (রোববার) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনজিওবিষয়ক ব্যুরো ও তথ্য অধিকার ফোরাম আয়োজিত ‘স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার : এনজিওদের সহায়ক ভূমিকা’ শিরোনামে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য অধিকার আইন হয়েছে, আবার তথ্য অধিকার বিনাশও করা হয়েছিল। অরাজকতার জঘন্য উদাহরণ সৃষ্টি করা হয়েছিল। এগুলো যেন আর ফিরে না আসে, সেই ব্যবস্থা করা হবে। সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করবে সরকার।

আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণে পরিণত হয়েছিল মন্তব্য করে তিনি বলেন। তিনি বলেন, আমরা সংস্কারের জন্য কমিশনের সুপারিশের জন্য বসে থাকব না। যেটা ইমিডিয়েটলি ডুয়েবল তা এখনই করে ফেলব। আইন উপদেষ্টা বলেন, তথ্য গোপন করা নিপীড়নের বড় হাতিয়ার। শাসন, আইন, বিচার বিভাগ ঠিক না করে কোনো আইনের প্রয়োগ করা সম্ভব নয়। সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে গণতন্ত্র, ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতার কথা। আসিফ নজরুল আরও বলেন, অধিকার নিয়ে সচেতনতার অভাব রয়েছে। তথ্য অধিকার নিয়ে আমাদের আন্দোলন ঝিমিয়ে গেছে। আইন তৈরি হয়েছে যথাযথ প্রয়োগ করা যায়নি।

Posted ৯:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.