মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কেমন বাংলাদেশ চান তা জানান, সংস্কারের কমিশনগুলোকে সহযোগিতা করুন : আসিফ মাহমুদ

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

কেমন বাংলাদেশ চান তা জানান, সংস্কারের কমিশনগুলোকে সহযোগিতা করুন : আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তদবির-আবদারে রীতিমতো বিরক্ত। ১৫ সেপ্টেম্বর (রবিবার) রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে করা এক পোস্টে এই বিরক্তি ও ক্ষোভ তুলে ধরেছেন। বলেছেন, দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে আপনার প্রস্তাবনা, কেমন বাংলাদেশ চান তা জানান। সংস্কারের কমিশনগুলোকে সহযোগিতা করুন।

আসিফ মাহমুদ ওই পোস্টে লিখেছেন, ‘দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম ব্যক্তিগত তদবির-আবদার নিয়ে কেউ আসবেন না। এখনও প্রতিদিন যদি ৫০ জন দেখা করতে আসেন, তারমধ্যে ৪৮ জনই আসেন নানারকম তদবির নিয়ে।

এই উপদেষ্টা লেখেন, আমাদেরকেও নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্দ্ধে গিয়ে দেশের স্বার্থে ত্যাগের মানসিকতা, কাজ করার মানসিকতা তৈরি করতে হবে শহীদদের স্পিরিটকে ধারণ করে। দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে আপনার প্রস্তাবনা, কেমন বাংলাদেশ চান তা জানান। সংস্কারের কমিশনগুলোকে সহযোগিতা করুন। আমরা যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সেখানে কীভাবে ইতিবাচক সংস্কার করা যায়, সে পরামর্শ দিন।’

Posted ১১:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.