মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জামিন পেলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

জামিন পেলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ছবি : সংগৃহীত

ভারতে অনুপ্রবেশ চেষ্টার মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে আদালত তার জামিন মঞ্জুর করেন। ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাত সাড়ে ৯টার দিকে শামসুদ্দিন চৌধুরী মানিককে স্থানীয় জনতার সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে সিলেটের জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা দলবদ্ধ কিছু ব্যক্তি শামসুদ্দিন চৌধুরী মানিককে বেধড়ক কিলঘুসি মারেন। অনেকে ডিম ছোড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করেন। কেউ কেউ তার নাম উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। দলবদ্ধ লোকজনের আক্রমণ থেকে বাঁচিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আদালত ভবনে ঢোকান।

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.