সোমবার, ৮ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্বালানি তেলের দাম বৃদ্ধি : চট্টগ্রামে বন্ধ গণপরিবহণ

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ০৬ আগস্ট ২০২২

জ্বালানি তেলের দাম বৃদ্ধি : চট্টগ্রামে বন্ধ গণপরিবহণ

ফাইল ছবি

চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ জ্বালানি তেলের দাম বাড়ায় গণপরিবহণ না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ভাড়ার হার পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত নগরীতে ঘুরবে না বাসের চাকা। এদিকে, ৫ আগস্ট (শুক্রবার) দিনগত রাত ১২টা থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয় অনেক ফিলিং স্টেশন। এতে জায়গায় জায়গায় বিক্ষোভ করেন চালক-মালিকেরা।

মেট্রোপলিটন মালিক গ্রুপের সভাপতি মো. বেলাল বলেন, ‘ভাড়ার হার পুনর্নির্ধারণ না হলে নানা সমস্যা সৃষ্টি হবে। অন্যদিকে, লোকসানে গণপরিবহণ চালানো সম্ভব হবে না। ফলে গণপরিবহণ বন্ধ রাখা হয়েছে।’

এদিকে, গতকাল শুক্রবার জ্বালানি তেলের নতুন দাম ঘোষণার পরপরই চটগ্রামে তেল বিক্রি বন্ধ করে ফিলিং স্টেশন মালিক ও সংশ্লিষ্টরা সটকে পড়েন। নগরীর প্রায় সব পেট্রোল পাম্পই একযোগে বন্ধ হয়ে যায়। রাত ১১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। এ সময় বন্ধ ছিল দামপাড়ার সিএমপি ফুয়েল স্টেশন, ষোলশহর সেনাকল্যাণ, বাদশা মিয়া পেট্রোল পাম্প। ঈদগাহ, বন্দর এলাকাসহ নগরীর অন্যান্য সব পাম্প বন্ধ থাকতে দেখা যায়।

এ সময় বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকসহ মালিকএরা ক্ষোভে ফেটে পড়েন। অনেক জায়গায় তেল না পেয়ে বিক্ষোভ করেন তাঁরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Posted ৪:২১ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ আগস্ট ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.