মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

তৃতীয় দেশে রোহিঙ্গা পুনর্বাসন ত্বরান্বিত করুন : আইওএম কর্মকর্তাদের ড. ইউনূস

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

তৃতীয় দেশে রোহিঙ্গা পুনর্বাসন ত্বরান্বিত করুন : আইওএম কর্মকর্তাদের ড. ইউনূস

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) কর্মকর্তাদের বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে, ৮ সেপ্টেম্বর (রোববার) তার কার্যালয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশে আইওএম চিফ অব মিশন আবদুসাত্তর এসোয়েভ রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে পুনর্বাসনের একটি ওভারভিউ দেন। ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে হাজার হাজার রোহিঙ্গাকে পুনর্বাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। কিন্ত প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়নি।

প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের প্রক্রিয়াটি দ্রুততর করতে বলেছেন। তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছেন, পুনর্বাসন প্রক্রিয়া সহজ, নিয়মিত ও সুষ্ঠু হওয়া উচিত। তিনি আইওএম ও বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের বলেন, প্রক্রিয়াটি সহজ হওয়া উচিত। আইওএম বাংলাদেশের প্রধান বলেন, ১২ বছরের ব্যবধানে ২০২২ সালে রোহিঙ্গাদের পুনর্বাসন আবার শুরু হয়েছিল। তবে শুধু এই বছর প্রক্রিয়াটি কিছুটা গতি পায়।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, স্বরাষ্ট্র সচিব আবদুল মোমেন, এসডিজিবিষয়ক সচিব লামিয়া মোরশেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান ও আইওএম ডেপুটি চিফ অব মিশন ফাতিমা নুসরাথ গাজ্জালী উপস্থিত ছিলেন।

Posted ৯:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.