মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০১ জুন ২০২৫

পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো

লুইস মন্টিনিগ্রো

পর্তুগালের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফলাফলের পর পিএসডি’র দলনেতা লুইস মন্টিনিগ্রোকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। দেশটির রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সজা সর্বাধিক সংসদীয় প্রতিনিধিত্বকারী তিনটি দলের বক্তব্য শোনার পর এ সিদ্ধান্ত নেন। গত ১৮ মে পর্তুগালে মধ্যবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। লুইস মন্টিনিগ্রো প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার বিরুদ্ধে পারিবারিক ব্যবসা থেকে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছিল।

এই অভিযোগ ওঠার পর তিনি তৎকালীন জাতীয় সংসদে সরকারের প্রতি আস্থা প্রস্তাব উপস্থাপন করেন এবং সংসদের বেশিরভাগ দল সরকারের প্রতি অনাস্থা পোষণ করলে, সংসদ ভেঙে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন আহ্বান করেন।

পর্তুগালের জাতীয় সংসদে আসন সংখ্যা ২৩০, এককভাবে সরকার গঠনের জন্য দরকার ১১৬, তবে ২২৬ আসনের ফলাফলের ভিত্তিতে কোনও দল এককভাবে ১১৬ আসন জয় লাভ করেনি।

বর্তমান ক্ষমতাসীন জোট এডি জোট ৮৯ আসন, অভিবাসনবান্ধব দল পিএস ৫৮ এবং কট্টরডানপন্থি শেগা পেয়েছে ৫৮ আসন। বাকি ২১ আসন বাম ও স্বতন্ত্র দলগুলো লাভ করেছে। চার আসনের ফল এখনও প্রকাশ হয়নি।

পর্তুগালের ২৩০ আসনের সংসদে কমপক্ষে ১১৬ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য এডিকে সম্ভবত ছোট দলগুলোর সঙ্গে চুক্তি করতে হবে। গত ২০১৯ সালের নির্বাচনে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি ১০৮ আসন অর্জন করতে পেরেছিল। আর ২০২৪ সালে কেউ এককভাবে সরকার গঠন করতে পারেনি, শরিক হয়ে দল গঠন করেছে। সূত্র : ইউরো নিউজ

Posted ১২:২১ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.