বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
আটক শিমুল চন্দ্র। ছবি : সংগৃহীত
ভোলায় পূজা মণ্ডপের আলোক সজ্জা গেট ভাঙচুরের সময় শিমুল চন্দ্র (৩৫) নামের এক যুবককে আটক করেছে ভোলা সদর থানা পুলিশ। ওই যুবক ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ড মৃত মধুচন্দ্র দের ছেলে। এ ঘটনায় ওই যুবককে আটক করতে সক্ষম হওয়ায় এএসআই মানিককে এক হাজার টাকা পুরস্কার প্রদান করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
জানা যায়, ৯ অক্টোবর (বুধবার) সকাল ৭টার দিকে এএসআই মানিক ডিউটিরত ছিলেন। এ সময় ওই যুবক ভোলা পৌর ১নং ওয়ার্ড আবহাওয়া অফিস সংলগ্ন শ্রী শ্রী দুর্গা মাতার মন্দিরের পূজা মণ্ডপ থেকে প্রায় ২শ গজ দূরের গেট ভাঙচুর ও আলোকসজ্জায় ইটের ঢিল নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটাওয়ারী।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh