বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০৯ মে ২০২৫
ছবি : সংগৃহীত
“পোপ দীর্ঘজীবী হোন”—সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনি থেকে নতুন পোপের নাম ঘোষণার আগেই জনতা এই স্লোগানে মুখরিত করে তোলে পুরো স্কয়ার।
সেই স্লোগানের কেন্দ্রে ছিলেন রবার্ট প্রিভোস্ট, যিনি এখন থেকে ‘পোপ লিও চতুর্দশ’ হিসাবে পরিচিত হবেন।
৬৯ বছর বয়সী প্রিভোস্ট হলেন ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ এবং প্রথম মার্কিন নাগরিক হিসেবে ইতিহাস গড়ে তিনি এই আসনে বসলেন।
পোপ লিও রবার্ট প্রিভোস্টকে একজন সংস্কারক হিসাবেই দেখা হয়। তিনি তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন পেরুর মিশনারি হিসাবে।
সেখান থেকেই পরে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে আজ তিনি পোপ হলেন। মাত্র এক বছর আগে ২০২৩ সালে তিনি কার্ডিনাল হন।
প্রয়াত পোপ ফ্রান্সিসই তাকে ওই বছর ভ্যাটিকানে নিয়ে এসেছিলেন। গণমাধ্যমে খুব কম সাক্ষাৎকার দেওয়ার কারণে বিশ্বমঞ্চে তার তেমন পরিচিতি নেই।
১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম নেওয়া প্রিভোস্টের পরিবারে স্প্যানিশ ও ফ্র্যাঙ্কো-ইটালিয়ান বংশধারার ছাপ আছে।
বাল্যকালে তিনি গির্জার সেবক ছিলেন। ১৯৮২ সালে তিনি যাজক হিসেবে অভিষিক্ত হন। এরপর ১৯৮৫ সালে পেরুতে যান অগাস্টিন গির্জার মিশনের অংশ হিসেবে।
Posted ৯:২৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh