বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার
বিশ্বব্যাংক চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার বা এর চেয়েও বেশি সহায়তা দেবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন মার্টিন রাইজার। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা।
মার্টিন রাইজার জানান, ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে ব্যাংক খাতসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। তিনি বলেন, “আমরা বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগী। আমরা এই সহযোগিতা অব্যাহত রাখতে চাই।”
এসময় সাংবাদিকরা জানতে চান, বিশ্বব্যাংক কী পরিমাণ সহায়তা দিচ্ছে। জবাবে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডের পরিচালক। তিনি বলেন, “আমি এটা বলতে পারি, আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করতে চাই। ধারণা করছি, চলতি অর্থবছরে দুই বিলিয়ন ডলারের বেশি অর্থ দেওয়া হবে।”
মার্টিন রাইজার জানান, এই সহায়তার মধ্যে কিছু বাজেট সহায়তা, কিছু প্রকল্প, স্বাস্থ্য ও জ্বালানি খাতের জন্য। বাংলাদেশে কিছু প্রকল্প রয়েছে সেগুলোতে যেমন সহায়তা থাকবে তেমনি জরুরি সহায়তা হিসেবেও কিছু সহায়তা করা হবে।
Posted ৫:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh