মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাড়ল উত্তাপ, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৫ আগস্ট ২০২২

বাড়ল উত্তাপ, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

তাইপে বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি দলের পাঁচ সদস্য। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটারে এই ছবি প্রকাশ করা হয়।

উত্তেজনার মধ্যে ফের উত্তেজনা। লাগাতার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন। সম্প্রতিই তাইওয়ানের চারপাশ দিয়ে ঘিরে সামরিক মহড়াও চালিয়েছে চীনা বাহিনী। তা নিয়ে আন্তর্জাতিক স্তরে তীব্র আশঙ্কার আবহে তাইওয়ানে পা রাখল আমেরিকান কংগ্রেসের প্রতিনিধি দল।

চীন-তাইওয়ান দ্বন্দ্বের মধ্যে সম্প্রতি আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসিও তাইপেইতে এসেছিলেন। ঘটনাচক্রে, তার পরেই দ্বন্দ্বের আগুন ঘি পড়ে। তড়িঘড়়ি মহড়ার ঘোষণা করে চীন। ১৪ আগস্ট (রবিবার) দু’দিনের তাইপ সফরে এসেছেন আমেরিকার আইনসভার সদস্যদের প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন সেনেটর এড মার্কে।

সূত্রের খবর, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সফরের অংশ হিসাবেই তাইওয়ানে এসেছে মার্কের নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দল। এই সফরে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে দেখা করতে পারেন তারা।

একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চালিয়ে চীন চাপ বাড়াতে চাইছে। এই পরিস্থিতিতে তাইওয়ানে আমেরিকার প্রতিনিধি দলের পা রাখার অর্থ তাইওয়ানকে সমর্থন করে আমেরিকার কংগ্রেস।’

Posted ৬:০০ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ আগস্ট ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.