মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভারতকে সময়মতো ‘সমুচিত জবাব’ দেওয়ার অনুমতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৭ মে ২০২৫

ভারতকে সময়মতো ‘সমুচিত জবাব’ দেওয়ার অনুমতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তান বলেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে। দেশটি হুঁশিয়ার করে বলেছে, সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক লোকজনকে হত্যার প্রতিশোধ নিতে সময়মতো ভারতের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রাখে তারা। ৭ মে (বুধবার) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে বলা হয়, নিজেদের বিচার–বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে।

ইতিমধ্যে, পাকিস্তান ভারতের ওই হামলার নিন্দা জানিয়েছে। হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি শোক জানিয়েছে তারা। ভারতের হামলাকে ‘উসকানিমূলক ও কাপুরুষোচিত’ উল্লেখ করে ইসলামাবাদ বলেছে, এ ঘটনাকে কেন্দ্র করে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার সমুচিত জবাব দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের আগ্রাসন থেকে নিজ দেশের ভূখণ্ডগত অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করেছে।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের এক হামলার জেরে সৃষ্ট উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের ছয়টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ইসলামাবাদ বলছে, হামলায় অন্তত ২৬ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছেন। জবাবে রাতেই নিয়ন্ত্রণরেখার ওপারে হামলা চালিয়েছে পাকিস্তান। দিল্লি বলেছে, পাকিস্তানের এ হামলায় ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

Posted ১০:৩৪ অপরাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.