বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০৭ মে ২০২৫
ভারতের আম্বালা বিমানঘাঁটিতে রাফাল যুদ্ধবিমান। ১০ সেপ্টেম্বর ২০২০। ছবি : রয়টার্স
পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, তারা ভারতের তিনটি রাফাল, একটি সু-৩০ এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। খবর : রয়টার্সের। বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, তাদের বাহিনী মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ দাবি করেন, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছেন। পাশাপাশি তারা কিছু ভারতীয় সেনা আটক করেছেন।
পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি। ভারত সরকার এর আগে এক বিবৃতিতে জানায়, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। ভারতের হামলায় পাকিস্তানে সবশেষ খবর পাওয়া পর্যন্ত আটজনের প্রাণ গেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর কোটলি, বাহাওলপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদসহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলেছে পাকিস্তান।
পাকিস্তানে ভারতের হামলার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ জানিয়েছেন।
পাকিস্তানে ভারতের হামলায় নিহত ৮, আহত ৩৫ : পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে আটজনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। এমনটি জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে পূর্ব আহমেদপুর শহরে। খবর : বিবিসির।
৬ মে (মঙ্গলবার) মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালায় ভারত। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কোটলি, বাহাওলপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদসহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলেছে পাকিস্তান। ভারত সরকার এক বিবৃতিতে জানায়, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। তাদের দাবি ‘এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ’
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আমাদের সশস্ত্র বাহিনী ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে।
Posted ১০:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh