বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
প্রতীকী ছবি
কথা ছিল, সাড়ে তিন লাখ টাকায় ওমানে নিয়ে চাকরি দেওয়া হবে। কিন্তু ভিসার ব্যবস্থা করলেও বিদেশে নেওয়ার পর সটকে পড়েন দালাল। অনেক কষ্ট, ভোগান্তির পর দেশে ফেরেন ওই প্রবাসী। দালালের কাছে ভিসার টাকা ফেরত চাইলে এবার প্রাণই কেড়ে নেন দালাল।
১৮ অক্টোবর (শুক্রবার) বেলা ১১টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আজিজুর রহমান পাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটে। খুন হওয়া মনজুর আলম ওরফে বাবুল (৪৪) একসময় ওমানে থাকতেন। এ ঘটনায় অভিযুক্ত দালাল মো. সোহেলকে আটক করে বাঁশখালী থানা-পুলিশে সোপর্দ করেছেন সেনাবাহিনীর টহল সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
Posted ৯:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh