মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মুশতাকের স্ত্রী সেই তিশা পেলেন জিপিএ-৫

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

মুশতাকের স্ত্রী সেই তিশা পেলেন জিপিএ-৫

খন্দকার মুশতাক আহমেদ ও স্ত্রী সিনথিয়া ইসলাম তিশা

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন বহুল আলোচিত খন্দকার মুশতাক আহমেদের স্ত্রী সিনথিয়া ইসলাম তিশা। অসম বয়সে বিয়ের কারণে তারা দেশজুড়ে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। ১৫ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১১টার দিকে ফল প্রকাশিত হলে তিশার ফেসবুক আইডিতে পোস্ট করা একটি ভিডিওতে স্বামী মুশতাককে অভিনন্দন জানাতে দেখা যায়। খন্দকার মুশতাক বলেন, ‘আমার হুররামকে অভিনন্দন। আপনারা জানেন আজকে এইচএসসির রেজাল্ট দিয়েছে এবং আমাদের জীবনের অনেক চড়াই উতরাইয়ের পরেও তিশা বরাবরই ভালো শিক্ষার্থী হওয়ায় ঈর্ষণীয় ফলাফল করেছে। তাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন।’

এদিকে তিশা বলেন, ‘রেজাল্টের মেসেজ দেখে প্রথমে বিশ্বাস করিনি। পরীক্ষার আগে শেষ দুই মাস অনেক বেশি পরিশ্রম করেছি। এটা যদিও নতুন কিছু নয়; আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ আমিতো এটাই পাই। সবাই আমার জন্য দোয়া করবেন অনেক ধন্যবাদ।’

উল্লেখ্য, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে সব সময়ই জানিয়েছেন। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। তবে তিশার পরিবার এ বিয়ে মেনে নিতে পারেনি। পরিবারের পক্ষ থেকে এ নিয়ে মমলাও করা হয়।

Posted ১০:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.