মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রেমিট্যান্স আনতে শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

রেমিট্যান্স আনতে শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

ডলার সংকট কাটাতে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন সহজে রেমিট্যান্স আনতে পারে, এ জন্য শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি এক্সচেঞ্জ হাউসের সঙ্গে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন বা প্রবাসী রেমিট্যান্স দেশে আনার চুক্তি করতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে না; শুধু প্রয়োজনীয় তথ্য জানালেই হবে। ১০ আগস্ট (বুধবার) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

আগে ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ২০০৭ সালের নীতিমালার আওতায় বিদেশে অবস্থিত এক্সচেঞ্জ হাউসের সঙ্গে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের অনুমোদন প্রদান করত। নতুন নীতিমালার ফলে ব্যাংকগুলো বিদেশের বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনের পত্র এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই সেখানকার এক্সচেঞ্জ হাউসের সঙ্গে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন করতে পারবে। সংশ্লিষ্টদের মতে, ঘোষিত নীতিমালা প্রবাসী আয় প্রত্যাবাসনে সহায়তা করবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

এদিকে দেশে ডলার সংকটে কমছে টাকার মান। আন্তব্যাংক মুদ্রাবাজারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এখন ৯৫ টাকা রেটে ডলার বিক্রি করছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারি আমদানি বিল মেটাতে এই দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে। নিয়ম অনুযায়ী এটাই ডলারের আনুষ্ঠানিক দর। আজকে এ রেটে ১১৪ মিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের মে মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সা।

তবে বিভিন্ন ব্যাংক ও কার্ব মার্কেটে খোঁজ নিয়ে জানা গেছে, এখন ব্যাংকগুলো আমদানি বিলের জন্য নিচ্ছে ১০৬ থেকে ১০৮ টাকার উপরে, নগদ ডলার বিক্রি করছে ১০৯ থেকে ১১০ টাকায় আর ব্যাংকের বাইরে খোলাবাজার বা কার্ব মার্কেটে ডলার বিক্রি হচ্ছে ১১৮ থেকে ১১৯ টাকায়।

Posted ৪:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.