নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজারো মানুষের মধ্যে খাবার ও জায়নামাজ বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৫ আগস্ট শনিবার জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে নবান্ন রেস্টুরেন্টের সামনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে শুরু হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। বিকেল ৩টা থেকে সাধারণ মানুষের মধ্যে খাবার ও জায়নামাজ বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রায় দেড় হাজার মানুষের মধ্যে খাবার ও জায়নামাজ বিতরণ করা হয় এবং প্রায় ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। এ ছাড়া উপস্থিত মানুষের মধ্যে তাজা আমের জুসও বিতরণ করা হয়।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাংলাদেশে আগস্ট মাসে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কাইয়ুম। মুনাজাত শেষে উপস্থিত মানুষের মধ্যে খাবার ও জায়নামাজ বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি শাকিল মিয়া। সার্বিক সঞ্চালনা করেন- সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলম নমি। আহ্বায়কের দায়িত্বে ছিলেন- মীর নিজামুল হক, সদস্য সচিব ছিলেন- মামুন মিয়াজী, যুগ্ম আহ্বায়ক ছিলেন- মিয়া মো. দুলাল, আলমগীর হোসেন, আব্দুল খালেক ও আব্দুল হামিদ। যুগ্ম সচিব ছিলেন- ডিউক খান ও মো. মাহবুব রহমান।
সার্বিক পরিচালনায় ছিলেন- শাহ নেওয়াজ। তত্ত্বাবধানে ছিলেন- শাহ জে. চৌধুরী। প্রধান সমন্বয়কারী ছিলেন- মইনুল ইসলাম ও ময়নু জামান চৌধুরী। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এম. আজিজ ও আসেফ বারী টুটুল। জাতীয় শোক দিবস পালন কমিটির চেয়ারম্যান ছিলেন হারুন ভূঁইয়া, কো-চেয়ারম্যান ছিলেন সাখাওয়াত বিশ্বাস, ডেজ আর চৌধুরী লিটু ও মফিজুর রহমান। পৃষ্ঠপোষক ছিলেন, অ্যাটর্নি মঈন চৌধুরী, আশরাফ চৌধুরী খোকন, মো. কামরুজ্জামান কামরুল, ফাহাদ সোলায়মান, নূরুল আজিম ও তারেক হাসান খান।
সভাপতি সাকিল মিয়া বলেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে প্রবাসীদের গভীর সম্পর্ক রয়েছে। নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়।চেয়ারম্যান রেদোয়ানুল হক বলেন, ১৫ আগস্টের মতো একটি শোকাবহ দিনে প্রবাসে থেকেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওই দিনের শহীদদের স্মরণ করা আমাদের দায়িত্ব।
একই সঙ্গে কমিউনিটির মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আয়োজকেরা জানান, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং ১৫ আগস্ট নিহতদের স্মরণের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও রক্তদান, খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নিউইয়কে ১৫ আগস্ট শোক দিবস পালন
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কে বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুও ঘটনা স্মরণে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়। শোক দিবসে নেতাকর্মীদের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য রাখেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ব্রুকলিনে বক্তব্য রাখেন শামীম ওসমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকীতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ওজন পার্ক, ব্রুকলিন, জ্যামাইকা,ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল,জায় নামাজ বিতরণ,আপ্যায়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বিশাল মঞ্চ সাজিয়ে জাতীয় শোক দিবস পালন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় নেতাকর্মীদের ভার্চুয়ালি উদ্দেশ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এ ছাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম, সাবেক চিফ হুইপ নজরুল ইসলাম বাবুসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের ছাত্রলীগের নেতারাও বক্তব্য রাখেন। এখানে মশাল জ্বালিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারে উপস্থিত নেতা-কর্মীদের ও শপথ গ্রহণ করান ড.সিদ্দিকুর রহমান।
দুপুর থেকে রাত পর্যন্ত জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের সামনে জাতীয় শোক দিবস পালন করে জ্যাকসন হাইটস এলাকাবাসী। সংগঠনের সভাপতি শাকিল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আলম নমির সঞ্চালনায় এখানে অনুষ্ঠানের আহ্বায়ক মীর নিজামুল হক, সদস্য সচিব মামুন মিয়াজীসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এখানে ১ হাজারের উপরে জায়নামাজ বিতরণ এবং প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষকে খাবার দিয়ে আপ্যায়ক করা হয়েছে বলে জানান শাকিল মিয়া ও মো: আলম নমি।
সন্ধায় একই স্থানে যুক্তরাষ্ট্র শ্রমিকলীগ মিলাদ, দোয়া মাহফিল, আপ্যায়ন ও আলোচনা সভার আয়োজন করে।দলের সভাপতি কাজী আজিজুল হক খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জুয়েলের সঞ্চালনায় উপস্থিত সুধীজন বক্তব্য রাখেন। ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র উদ্যোগে ‘জাতীয় শোক দিবস’ উদযাপন করা হয়। এ ছাড়াও ওজন পার্ক, ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ট, জ্যামাইকা,ব্রঙ্কসের ষ্টার্লি এভিনিউতেও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য বিতরণ, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Posted ১২:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3118 বার পঠিত)
(2712 বার পঠিত)