বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে প্রায় দুই মাস ধরে তিনি ভারতের আশ্রয়ে ছিলেন। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে বারবার প্রশ্ন উঠেছে বাংলাদেশের বিভিন্ন মহলে। তবে অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় না পাওয়ার কারণে তিনি ভারতেই অবস্থান করছিলেন।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, শেখ হাসিনা ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন। যদিও এ বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
গণমাধ্যমগুলো দাবি করছে, শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের আজমাইন শহরে আশ্রয় নিয়েছেন। সেখানে নাসিকের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে তিনি অবস্থান করছেন বলে জানা গেছে। তার সঙ্গে তার বোন শেখ রেহানাও আছেন বলে দাবি করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা এবং শেখ রেহানা সেখানে দীর্ঘদিন অবস্থান করবেন না। সংযুক্ত আরব আমিরাতে কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় হবে, সে সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, শোনা যাচ্ছে যে শেখ হাসিনা অন্য কোনো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে, সংযুক্ত আরব আমিরাত থেকে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি তা প্রত্যাখ্যান করেছিল। শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি।
Posted ১১:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh