বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : সংগৃহীত
সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক কালবেলাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাধন চন্দ্র মজুমদারকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবির একটি দল গ্রেপ্তার করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধন মজুমদারকে আসামি করা হয়। প্রসঙ্গত, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ছিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এই তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ সংসদীয় আসন।
Posted ১০:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh