মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সুলতান মনসুরকে অবাঞ্ছিত ঘোষণা, আটক হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০২ অক্টোবর ২০২৪

সুলতান মনসুরকে অবাঞ্ছিত ঘোষণা, আটক হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ

ছবি : সংগৃহীত

সাবেক এমপি ও ডাকসুর ভিপি সুলতান মো. মনসুর আহমদকে গ্রেফতারে তার নির্বাচনি এলাকায় গত ৩০ সেপ্টেম্বর (সোমবার) রাতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন কুলাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুধু তাই নয়, তাকে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন।

এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় যুবদল নেতা শামীম মোল্লাকে হত্যার অপরাধে সুলতান মনসুরকে অবাঞ্ছিত ঘোষণা দিয়ে তার ফাঁসি দাবি করে বিভিন্ন স্লোগান দেন। এছাড়াও বিগত সময় কুলাউড়ায় সুলতান মনসুরের দোসরদের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তদন্ত করে তাদেরকেও আইনের আওতায় আনার জোর দাবি জানান।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সহসভাপতি আজিজুর রহমান মনির, আবদুল জলিল জামাল, কমর উদ্দিন আহমদ কমরু, রফিক মিয়া ফাতু, যুগ্ম-সম্পাদক মইনুল হক বকুল, দপ্তর সম্পাদক মোহিতুর রহমান, আব্দুল মোক্তাদির মুক্তার প্রমুখ।

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.