মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সোনালী-রূপালীসহ ১০ ব্যাংক পেল নতুন এমডি-সিইও

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২১ অক্টোবর ২০২৪

সোনালী-রূপালীসহ ১০ ব্যাংক পেল নতুন এমডি-সিইও

ছবি : সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকসহ ১০টি ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার। ২১ অক্টোবর (সোমবার) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নিয়োগের পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক ও চারটি বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এর ফলে গত এক মাসের বেশি সময় ধরে আলোচিত ব্যাংকগুলোর এমডি পদ শূন্য ছিল। শূন্য পদগুলোতে নতুন এমডি নিয়োগ দেওয়ার প্রস্তাব করেছিল অর্থ মন্ত্রণালয়। সেই প্রস্তাব অনুসারে ১০ ব্যাংকে চুক্তিভিত্তিক নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেপেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, কৃষি ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। নতুন এমডি হিসেবে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের মধ্যে- সোনালী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান।

এছাড়া এমডি ও সিইও পদে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মজিবর রহমান, অগ্রণী ব্যাংকে একই ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম, রূপালী ব্যাংকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকে জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান খান।

অন্যদিকে বিশেষায়িত চার ব্যাংকের এমডি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন, তাদের মধ্যে- সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনকে করা হয়েছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি। পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সালমা বানু।

এছাড়া সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সঞ্চিতা বিনতে আলীকে করা হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ নিয়োগ পেয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি হিসেবে।

Posted ৯:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.