মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কানাডায় ‘সিরিজ’ ছুরিকাঘাত : হামলাকারীর লাশ উদ্ধার

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

কানাডায় ‘সিরিজ’ ছুরিকাঘাত : হামলাকারীর লাশ উদ্ধার

সন্দেহভাজন দুই হামলাকারী। ছবি : সংগৃহীত

কানাডার মধ্য সাসকাচোয়ান প্রদেশে গত ৪ আগস্ট এলোপাথাড়ি ছুরিকাঘাতে অন্তত ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। প্রদেশটির মোট তেরটি ভিন্ন ভিন্ন জায়গায় এই ছুরিকাঘাতের শিকার আহত ও নিহত ব্যক্তিদের পাওয়া যায়। হামলার পর থেকে সন্দেহভাজন দুই হামলাকারী পলাতক ছিল। তবে সর্বশেষ বিবিসির খবরে বলা হয়েছে, এক হামলাকারীর লাশ উদ্ধার করা হয়েছে।

কানাডার পুলিশ বলেছে, রবিবারের হামলার সন্দেহভাজন এক হামলাকারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রেড ইন্ডিয়ান আদিবাসী প্রধান এলাকা জেমস স্মিথ ক্রি নেশনে ৩১ বছর বয়সী ডেমিয়েন স্যান্ডারসনের লাশ পাওয়া গেছে।

দুই হামলাকারী একে অপরের ভাই। আরেক সন্দেহভাজন হামলাকারী ৩০ বছর বয়সী মাইলস স্যান্ডারসন এখনো পলাতক আছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে বিবিসি জানায়, রবিবার স্থানীয় সময় সাড়ে পাঁচটার দিকে সাসকাচোয়ান প্রদেশের রাজধানী রেজিনা থেকে পুলিশের কাছে প্রথম জরুরি ফোন কলটি আসে। এরপর সাহায্য চেয়ে একের পর এক ফোন আসতে থাকে। সন্দেহভাজনদের শেষবার রবিবার দুপুরের খাবারের সময় রেজিনাতে দেখা গেছে। দ্বিতীয় হামলাকারীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তবে এই হামলার উদ্দেশ্য নিয়ে এখন পর্যন্ত জানা যায়নি বলে খবরে বলা হয়েছে।

Posted ১২:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.