মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জাবিতে সাবেক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় ৮ শিক্ষার্থী বহিষ্কার ও তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

জাবিতে সাবেক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় ৮ শিক্ষার্থী বহিষ্কার ও তদন্ত কমিটি গঠন

সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লার হত্যাকাণ্ডে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ও ৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে এক জরুরি প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়। শামীম মোল্লা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য গঠিত এই ৫ সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. স্বাধীন সেনকে।

তদন্ত কমিটির সভাপতি এবং বাকি সদস্যরা হলেন দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনিছা পারভিন এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম। গঠিত এই তদন্ত কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে একই ঘটনায় প্রক্টরিয়াল বডির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণাদির (ভিডিও ফুটেজ ও ফটোগ্রাফ) ওপর ভিত্তি করে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় অভিযুক্ত ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জাবি ক্যাম্পাসে মারধরের শিকার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুজাবি ক্যাম্পাসে মারধরের শিকার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মো. রাজন মিয়া, সরকার ও রাজনীতি বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী রাজু আহম্মদ, ইংরেজি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান রায়হান, ইতিহাস বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ, ইংরেজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী হামিদুল্লাহ্ সালমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আতিকুজ্জামান আতিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী সোহাগ মিয়া, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আহসান লাবিব।

Posted ১০:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.