বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। ছবি : সংগৃহীত
ঢাকার আদাবর থানার একটি হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ২২ সেপ্টেম্বর (রবিবার) তাকে আদালতে হাজির করে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন, আসামিপক্ষে সিনিয়র অ্যাডভোকেট এহসানুল হক সমাজী জামিন চেয়ে শুনানি করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh