বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
ছবি : সংগৃহীত
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুর্ণ্যলগ্ন শুভ মহালয়া আজ। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। আর এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো মহালয়া।
আগামী ৯ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আজ থেকেই এ পূজার আনন্দধ্বনি শোনা যাবে। আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের দুর্গোৎসবের। তার আগে পূজার এই সূচনার দিনটি সারাদেশে আড়ম্বরের সঙ্গে উদযাপিত হবে। এ দিন ভোরে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য মন্দিরেও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহালয়া উপলক্ষে আজ বুধবার ভোর থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দিরে শ্রীশ্রী চণ্ডীপাঠসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে, রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল সাড়ে ৭টায় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ। সকাল সাড়ে ৮টায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠান। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান। ভোর সাড়ে ৬টা থেকে শুরু হবে এই আনুষ্ঠানিকতা।
Posted ১০:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh