বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
ছবি : সংগৃহীত
বাংলাদেশে হিন্দু মুসলিমদের মাঝে সম্প্রীতির সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে আওয়ামী লীগ এমন অভিযোগ তুলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে অর্থ বিনিয়োগ করে লবিস্ট নিয়োগ করেছে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে।
১১ অক্টোবর (শুক্রবার) বিকালে রাজধানীর পুরান ঢাকার মন্দিরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, ৪শ’ বছরের পুরোনো হিন্দু মুসলিমের মধ্যে ভ্রাতৃত্বের যে সম্পর্ক তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন- বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে অতীতে দেশের বিভিন্নস্থানে মন্দিরে হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে শাস্তির মুখোমুখি করা হবে। রাজধানীতে আবারও ডেঙ্গু রোগীর মৃত্যু সংখ্যা বাড়ছে জানিয়ে এসময় আগত দর্শনার্থীদেরকে সচেতন থাকতে আহ্বান জানান।
Posted ৮:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh