মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ বাংলাদেশ

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ বাংলাদেশ

ছবি : সংগৃহীত

এবছরও বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ হিসেবে তালিকায় রয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা তিন বছর ধরে একই অবস্থানে রয়েছে দেশটি। এই তথ্য জানা গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক প্রতিবেদন থেকে। সংস্থাটি জানায়, বাংলাদেশে এ বছর বার্ষিক প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৭ শতাংশ। মোট জিডিপি ৪৫৫ বিলিয়ন মার্কিন ডলার। আর দুই হাজার ৬৪৬ মার্কিন ডলার মাথাপিছু আয়।

এই তালিকার প্রথম পাঁচটি দেশের মধ্যে তিনটিই এশিয়ার। তালিকার দ্বিতীয় স্থানে আছে চীন। তাদের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার এ বছর ৪ দশমিক ৬ শতাংশ। শীর্ষ অর্থনীতির দেশের তালিকায় জাপান রয়েছে চতুর্থ স্থানে। জাপানের প্রবৃদ্ধির হার দশমিক ৯ শতাংশ। মোট জিডিপি ৪ দশমিক ১১ ট্রিলিয়ন ডলার। ভারত আইএমএফের তালিকায় পাঁচে আছে। দেশটির বার্ষিক প্রবৃদ্ধির হার এবার ৬ দশমিক ৮ শতাংশ। দুই হাজার ৭৩১ মার্কিন ডলার মাথাপিছু আয়। এ তালিকায় বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ আমেরিকা।

Posted ৮:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.