বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২০ অক্টোবর ২০২৪
ছবি : সংগৃহীত
পাঁচ বছর আগে লন্ডনে আলোচনাসভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে মানহানি মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া একই মামলায় খালাস পেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
২০ অক্টোবর (রবিবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ আদেশ দেন। ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন। দীর্ঘদিন ধরে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত এ আদেশ দেন। বিএনপির নেতাকর্মীদের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১:১২ অপরাহ্ণ | রবিবার, ২০ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh