মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রাষ্ট্রদূত হলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২১ অক্টোবর ২০২৪

রাষ্ট্রদূত হলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত

সিনিয়র সচিব পদমর্যাদায় সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২১ অক্টোবর (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মুশফিকুল ফজল আনসারীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের নিমিত্ত তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

প্রসঙ্গত, জাতিসংঘ এবং হোয়াইট হাউসের প্রেস কনফারেন্সে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন জালিয়াতি এবং আওয়ামী দুঃশাসন নিয়ে প্রায়ই প্রশ্ন করতেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলের শেষ কয়েক বছরে দেশের নানা পরিস্থিতিও ধারাবাহিকভাবে তুলে ধরেছেন মুশফিকুল ফজল আনসারী। এর ফলে তৎকালীন সরকারের রোষানলে পড়ে ২০১৫ সালে দেশ ছাড়তে বাধ্য হন তিনি।

প্রসঙ্গত, মুশফিকুল ফজল আনসারী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনলাইন নিউজ পোর্টাল জাস্ট নিউজ বিডি ডটকম’এ সম্পাদনার পাশাপাশি স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সদরদপ্তর ও হোয়াইট হাউসে দায়িত্ব পালন করেন। এর আগে মুশফিকুল ফজল আনসারী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব ছিলেন। এছাড়া দৈনিক ইত্তেফাকের কূটনীতিক প্রতিবেদকও ছিলেন তিনি।

বার্তা সংস্থা ইউএনবিসহ আরও কয়েকটি মিডিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তিনি। বিশ্বব্যাংকের কনসালট্যান্ট হিসেবেও কাজ করেছেন তিনি। ব্রিটেনের দ্য টাইমস ও সানডে টাইমস পত্রিকায় ওয়ার্ক এক্সিপিরিয়েন্স রিপোর্টার হিসেবেও কাজ করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। উল্লেখ্য, মুশফিকুল ফজল আনসারি গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশে ফেরেন। দেশের সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাবে তাকে সংবর্ধনা দেন।

Posted ৩:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.