বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রীসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের করা পৃথক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল রোববার এই আদেশ দেন। ১৮ নভেম্বর ট্রাইব্যুনালে তাদের হাজির করতে বলা হয়েছে।
যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন, আনিসুল হক, কর্নেল অব ফারুক খান, ডাক্তার দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ড. আব্দুর রাজ্জাক, জুনায়েদ আহমেদ পলক, তৌফিক এলাহী চৌধুরী, সালমান এফ রহমান, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর, মেজর জেনার অব জেরাউল হাসান, সাবেক সচিব জাহাঙ্গীর আলম অবসরপ্রাপ্ত বিচারপতি চৌধুরী মানিক। একই সঙ্গে পুলিশের সাবেক আইজিসহ ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। ২০ নভেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।
Posted ২:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh