বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
চাঁদ দেখছেন সৌদি আরবের গবেষকরা। ছবি: খালিজ টাইমস
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। খবর : খালিজ টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সৌদি সরকার জানিয়েছে, দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২৮ মে থেকে দেশটিতে জিলহজ মাস শুরু।
আর আগামী ১০ জিলহজ অর্থাৎ ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। খালিজ টাইমস আরও জানিয়েছে, ওমান ও ইন্দোনেশিয়ায়ও আগামী ৬ জুন ঈদুল আজহা পালিত হবে। মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ৭ জুন।
Posted ১১:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh