বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২০ জুন ২০২৫
সাঈদ খতিবজাদে | ছবি : ইরান ফ্রন্ট পেজ
ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে। বিবিসিকে এমনটাই বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে। সাঈদ খতিবজাদে বলেন, ‘এটা আমেরিকার যুদ্ধ নয়।’
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান, তাহলে তিনি ইতিহাসে চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন, যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন, যা তাঁর যুদ্ধ নয়।
যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই সংঘাতকে একটি জটিল ফাঁদে পরিণত করবে বলে মন্তব্য করেন সাঈদ খতিবজাদে। এ প্রসঙ্গে তিনি বলেন, এতে আগ্রাসন চলতে থাকবে। নৃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে।
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh