বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২২ জুন ২০২৫
ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া একাধিকবার ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, তার কোনো প্রমাণ নেই।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া।
পুতিন বলেন, ‘রাশিয়া এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এমন কোনো প্রমাণ পায়নি যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। বিষয়টি বহুবার ইসরায়েলকে জানিয়েছি।’
শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত।
গতকাল সেন্ট পিটার্সবার্গে এক অর্থনৈতিক ফোরামে পুতিন জানান, তিনি ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করছেন এবং কিছু প্রস্তাব দিয়েছেন। তবে, তিনি কী প্রস্তাব দিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত জানাননি।
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh