শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কৃতজ্ঞতা প্রকাশ করলেন জয়া

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০১ নভেম্বর ২০২৩

কৃতজ্ঞতা প্রকাশ করলেন জয়া

ফাইল ছবি

ঢালিউডের পাশাপাশি টলিউডেও সমানতালে কাজ করে যাচ্ছেন গুণী অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের জন্য প্রায়ই পাচ্ছেন সুসংবাদ। দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে জয়া আহসানের চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’। এরপর পরই এলো বড় খবর। আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। ২০২২ সালের যৌথভাবে শ্রেষ্ট অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন জয়া আহসান। ‘বিউটি সার্কাস’ ছবির জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন। এ নিয়ে পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠতে যাচ্ছে তার ঘরে। বিষয়টি নিয়ে আনন্দিত জয়া আহসান বলেন, ‘এ এক অসাধারণ অনুভূতি। কৃতজ্ঞতা দেশের সব দর্শকদের কাছে। তাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা আমার জন্য সত্যিকারের প্রেরণা।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ের পর তিনি ধন্যবাদ জানিয়েছেন ‘বিউটি সার্কাস’ টিমকেও।

২০২২ সালের ২৭ ক্যাটাগরিতে ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বিজয়ীদের ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জয়ার সঙ্গে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রিকিতা নন্দিনী শিমু। সৈয়দা রুবাইয়াত হোসেন পরিচালিত ‘শিমু’ চলচ্চিত্রের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। রুবাইয়াত হোসেনও ছবির জন্য জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার। আর ‘হাওয়া’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন চঞ্চল চৌধুরী।

যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে মুহাম্মদ আব্দুর কাইউম প্রযোজিত সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও মো. তামজিদ উল আলম প্রযোজিত ‘পরাণ’। আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনা (রওশন আরা রোজিনা)।

এছাড়া পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান (পরাণ), শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন আফসানা মিমি (পাপ-পুণ্য)। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এস. এম. কামরুল আহসানের ‘ঘরে ফেরা’। আর শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়ার ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’। শ্রেষ্ঠ খল অভিনেতা হয়েছেন সুভাশিষ ভৌমিক। তিনি ‘দেশান্তর’ সিনেমার জন্য এ পুরস্কার জেতেন।

যুগ্মভাবে শ্রেষ্ঠ শিশুশিল্পী হয়েছে বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরত্ব)। শ্রেষ্ঠ সংগীত পরিচালক মাহমুদুল ইসলাম খান (রিপন খান)। ‘পায়ের ছাপ’ সিনেমার সংগীত পরিচালনার জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন। শ্রেষ্ঠ গায়ক বাপ্পা মজুমদার। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ‘এ মন ভিজে যায়…’ গানের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন আতিয়া আক্তার আনিসা। শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন রবিউল ইসলাম জীবন ও শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন।

Posted ২:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.