বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। মাঝে মধ্যেই ভিবিন্ন ছবি দিয়ে ভক্তদের নজর কাড়েন এই নায়িকা। ৪ নভেম্বর (শনিবার) নিজের ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আজকের সকালটা অনেক সুন্দর, দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, বিশ্বাস, আসলেই মানুষের জীবন সুন্দর।
ছবিগুলোতে দেখা যায়, লাইট ল্যাবেন্ডার রঙের একটি লেহেঙ্গা পড়েছেন অপু। সঙ্গে সিলভার এবং মেরুন কম্বিনেশনের জুয়েলারি, ভারী মেকআপ আর আধো খোলা চুলে বেশ লাস্যময়ী রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন এই নায়িকা।
ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গেই ২০ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অপুর কমেন্টসবক্সে। একজন লিখেছেন, গর্জিয়াস। আরেকজন লেখেন, সুন্দর। অভিনেত্রীর এক ভক্ত লিখেছেন, বিউটিফুল কুইন।
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh