শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সংসার ভাঙল উপস্থাপক রাফসানের

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

সংসার ভাঙল উপস্থাপক রাফসানের

সংসার ভাঙ্গার খবর জানালেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। প্রায় তিন বছর আগে বেশ ধুমধাম আয়োজনেই চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেছিলেন তিনি। ৯ নেভেম্বর (বৃহস্পতিবার) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানিয়েছেন রাফসান নিজেই। এই উপস্থাপক তার স্ট্যাটাসে উল্লেখ করেন, সানিয়া এশার সঙ্গের ৩ বছরের সম্পর্কের ইতি টেনেছেন তিনি।

স্ট্যাটাসে রাফসান লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়াটা খুব সহজ ছিল না কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথ চলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’

এসময় সবার উদ্দেশ্যে রাফসান বলেন, ‘আপনারা যদি এই বিষয়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করেন এবং আপনাদের শুভকামনায় রাখেন তাহলে কৃতজ্ঞ থাকব।’

এর আগে ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন এই জুটি।

Posted ২:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.