শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সাবেক প্রেমিককে সারার বার্তা

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

সাবেক প্রেমিককে সারার বার্তা

দু’জনেই বলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে পরিচিত মুখ। একজন ফিল্মি পরিবারের সদস্য হয়েও বলিউডে নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য তথাকথিত পথে হাঁটেননি। অন্যজন ফিল্মি পরিবারের কেউ না হয়েও নিজের মেধার জোরে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন। একজন সারা আলী খান। অন্যজন, কার্তিক আরিয়ান।

একে-অপরের সঙ্গে পরিচিতির কয়েক বছরের মধ্যেই একাধিক সমীকরণ তৈরি হয়েছে সারা ও কার্তিকের মধ্যে। ২০১৮ সালে ‘কফি উইথ করণ’-এ আড্ডায় এসে সারা জানিয়েছিলেন, কার্তিককে বেশ পছন্দ তার। বছর খানেকের মধ্যে ইমতিয়াজ আলীর ‘লভ আজকাল’ ছবির জন্য ক্যামেরার সামনে জুটি বাঁধেন সারা-কার্তিক। শোনা যায়, ছবির প্রস্তুতি ও শুটিং চলাকালীন নাকি একে-অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন তারা। যদিও সেই প্রেম বেশিদিন টেকেনি।

সম্প্রতি ফের ‘কফি উইথ করণ’-এ এসে কার্তিককে নিয়ে কথা বলেছেন সারা। তাতে বেজায় চটেছিলেন কার্তিক। এমনকি, এক সাক্ষাৎকারে নিজের অসন্তোষ প্রকাশও করেন অভিনেতা। এদিকে ২২শে নভেম্বর কার্তিকের জন্মদিনে সমাজিকমাধ্যমের পাতায় নতুন বার্তা দিয়েছেন সারা। একাধিক ছবি পোস্ট করে কার্তিককে জন্মদিনের শুভেচ্ছাও জানান। জুড়ে দেন হাসির ইমোজিও। কার্তিকের মনে তিক্ততা থাকলেও সারা এখনো নমনীয় সাবেক প্রেমিকের ব্যাপারে।

‘কফি উইথ করণ’-এ সারা সাবেক প্রেমিক সম্পর্কে বলেন, আমি যখন কারও সঙ্গে সম্পর্কে জড়াই, তখন আমি কোনো বিষয় নিয়েই উদাসীন থাকতে পারি না। তবে আমি এটাও শিখেছি যে, শেষ পর্যন্ত সেই আবেগ থেকে বেরিয়ে এসে সবার সঙ্গে একটা সুস্থ সম্পর্ক রাখতে হয়। অতীতের সম্পর্ক নিয়ে সারা এত খোলামেলাভাবে আলোচনা করায় চটে যান কার্তিক।

Posted ৭:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.