Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভক্তের কাণ্ডে আতঙ্কিত অভিনেত্রী কাজল আগারওয়াল

বিনোদন ডেস্ক :   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬

ভক্তের কাণ্ডে আতঙ্কিত অভিনেত্রী কাজল আগারওয়াল

অভিনেত্রী কাজল আগারওয়াল। ছবি : সংগৃহীত

শুটিং সেটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। সম্প্রতি একটি সিনেমার শুটিং চলাকালে তার ব্যক্তিগত ক্যারাভানে বিনা অনুমতিতে ঢুকে পড়েন ইউনিটের এক সহকারী পরিচালক। পরে নিজের শরীরে করা কাজলের নামের ট্যাটু দেখাতে গিয়ে অভিনেত্রীকে চরম অস্বস্তি ও আতঙ্কের মধ্যে ফেলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনার বিস্তারিত তুলে ধরেন কাজল। তিনি জানান, কয়েক দিন আগে একটি সিনেমার শুটিং শেষে নিজের ক্যারাভানে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় ইউনিটের একজন সহকারী পরিচালক দরজায় কড়া না নেড়েই হঠাৎ ভেতরে প্রবেশ করেন। এরপর তিনি নিজের শার্ট খুলে বুকে আঁকা কাজল আগারওয়ালের নামের ট্যাটু দেখান।

ঘটনাটি স্মরণ করে কাজল বলেন, ‘কয়েক দিন আগের কথা, একটি ছবির শুটিং শেষ করে আমি নিজের ক্যারাভানে বিশ্রাম নিচ্ছিলাম। ঠিক সেই সময় ছবিতে কর্মরত একজন সহকারী পরিচালক অনুমিত ছাড়া বা দরজায় কড়া না নেড়েই হঠাৎ আমার ক্যারাভানে ঢুকে পড়ে। সে ঢুকেই নিজের গায়ের শার্ট খুলে ফেলেন এবং তার বুকে আঁকা আমার নামের ট্যাটু দেখান।

পুরো ঘটনায় আমি এতটাই স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে আমার হাত ও পা কাঁপতে শুরু করেছিল।’

অভিযুক্ত ব্যক্তি তার ভক্ত হলেও এমন আচরণকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন অভিনেত্রী।

ব্যক্তিগত পরিসর ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘একজন মানুষ আমাকে ভালোবেসে তার শরীরে আমার নাম ট্যাটু করিয়েছে—এ কথা ভেবে আমার ভালো লেগেছিল ঠিকই। কিন্তু একজন নারী যখন একা থাকেন, তখন কোনো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত কক্ষে প্রবেশ করা সম্পূর্ণ নীতিবিরুদ্ধ ও অনুচিত। কেউ যতই বড় ভক্ত হোক না কেন, এই ধরনের আচরণ কখনোই সমর্থনযোগ্য নয়।

আমি তাকে সতর্ক করে জানাই যে এই কাজের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে এবং তারপর তাকে সেখান থেকে বের করে দিই।’

২০০৪ সালে হিন্দি সিনেমা ‘কিউঁ! হো গায়া না…’-এর একটি পার্শ্বচরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় কাজল আগারওয়ালের। তবে ২০০৯ সালে এস এস রাজামৌলি পরিচালিত ‘মাগাধীরা’ তাঁকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। এরপর ‘ডার্লিং’, ‘বৃন্দাবনম’, ‘মি. পারফেক্ট’, ‘বিজনেসম্যান’, ‘নায়ক’, ‘বাদশাহ’, ‘ইয়েভাদু’ ও ‘টেম্পার’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে দক্ষিণী চলচ্চিত্রে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।

বলিউডেও অজয় দেবগনের বিপরীতে ‘সিংহাম’ এবং ‘স্পেশাল ২৬’-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

এদিকে কাজল আগারওয়ালের নতুন সিনেমা ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ গত ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1560 বার পঠিত)

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.