শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বলিউড সিনেমার দৃশ্য ধারণ সম্পন্ন

অভিজ্ঞতা জানালেন জয়া আহসান

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩

অভিজ্ঞতা জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার বলিউডেও অভিষেক হয়েছে এ অভিনেত্রীর। ইতোমধ্যেই বলিউডে তার প্রথম সিনেমা ‘করক সিং’-এর দৃশ্য ধারণের কাজও সম্পন্ন হয়েছে। গত বছর ৭ ডিসেম্বর সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়েছিল।

জয়া আহসান শুটিং শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। পাশাপাশি একটি স্ট্যাটাসও দিয়েছেন। এতে জয়া লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি এবং অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। এবং আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি।’

জয়া আহসান মনে করেন, ‘একজন শিল্পী কতখানি শিখতে পারেন, তার কোনো সীমা নেই। প্রত্যেকদিনই আমরা নতুন নতুন জিনিস শিখি এবং এই সিনেমার শুটিং আমার জন্য অতুলনীয় অভিজ্ঞতা। একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে সমর্থন করার জন্য পুরো টিমের সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে আবারও কাজ করতে উন্মুখ হয়ে থাকব।’

জয়া আহসান অভিনীত ডিডেকটিভ গল্পধর্মী এই সিনেমাটি। এর কাহিনি লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়া ছাড়া আরও অভিনয় করেছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথুসহ আরও অনেকে। সিনেমার দৃশ্য ধারণের কাজ শেষ হলেও মুক্তির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।

Posted ৫:১২ অপরাহ্ণ | রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.