বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মায়ের পোকা ধরা মরদেহ : যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৩ জুন ২০২৬

মায়ের পোকা ধরা মরদেহ : যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার

মিরপুরের বাসা থেকে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : সংগৃহীত

ঢাকার মিরপুরে নুরজাহান বেগম নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় তাঁর ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। তাঁকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্যের (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে প্রত্যাহার করে ৩ জুন (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আনিসুর রহমানকে ৪ জুনের (বৃহস্পতিবার) মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় তিনি ৪ জুন অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ গত রোববার (৩১ মে) উদ্ধার করে পুলিশ। যুগ্ম সচিব আনিসুর ছাড়াও নুরজাহান বেগমের এক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন।

নুরজাহান বেগমের গলিত মরদেহ উদ্ধারের পর তাঁর সন্তানদের মাকে অবহেলার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। বিষয়টি নজরে আনার পর সরকারি কর্মকর্তা যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী আজ সাংবাদিকদের জানিয়েছিলেন।

পিতা-মাতার ভরণপোষণ আইনে বলা আছে, প্রত্যেক সন্তানকে পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে হবে। কোনো পিতা-মাতার একাধিক সন্তান থাকলে সন্তানেরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে ভরণপোষণ নিশ্চিত করবেন। পিতা ও মাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখবেন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যা করবেন। আইন না মানলে অনূর্ধ্ব এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন বা অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে অনূর্ধ্ব তিন মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন।

Posted ১১:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2222 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.