বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০৮ জুন ২০২৪
ছবি : সংগৃহীত
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, তার বাড়ির সামনে তিনি এবং তার ড্রাইভার কয়েকজন নারীর সঙ্গে ঝালেমায় জড়িয়েছেন। এ ঘটনায় রাভিনার বিরুদ্ধে তিন নারীর সঙ্গে দুর্ব্যবহার এবং নেশাগ্রস্ত অবস্থায় তাদেরকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়ার অভিযোগ আনা হয়।
যা নিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে থানায়ও অভিযোগ করা হয়েছে। এবার সেই মামলায় নতুন মোড় নিয়েছে। তাকে ক্লিন চিট দিয়েছে আদালত। জানা যায়, সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যা দেখে পুলিশ নিশ্চিত হয়েছে অভিনেত্রীর চালক বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন না। রাভিনা যখন কী ঘটছে তা দেখার জন্য তার বাড়ি থেকে বেরিয়ে আসেন, তখনই এমন অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটে। আসলে, তার ড্রাইভার বাড়ির বাইরে গাড়ি পার্ক করার জন্য ব্যাক করছিলেন, সেই সময় তিনজন নারী এবং একজন পুরুষ তার সঙ্গে হঠাৎই ঝামেলা করতে শুরু করেন।
তাদের মনে হয়েছিল যে কেউ তাদের গাড়ি দিয়ে ধাক্কা দিতে আসছিল। সে সময় তিনজন নারীর চিৎকারে রীতিমতো লোক জড়ো হয়ে যায় সেখানে। অভিযোগকারীর মিথ্যা অভিযোগে বলা হয়েছিল রাভিনা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পুলিশ এ বিষয়টিও নিশ্চিত করেছেন যে রাভিনা বা তার ড্রাইভার কেউই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন না।
Posted ১১:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh