শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘আঁখি আই লাভ ইউ’

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

‘আঁখি আই লাভ ইউ’

সংগীতশিল্পী আঁখি আলমগীর

সংগীতে তিন দশকেরও বেশি সময় পার করে ফেলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। তারও আগে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে ‘ভাত দে’ সিনেমার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরবর্তীতে সেরা প্লে-ব্যাক শিল্পী হিসেবেও জাতীয় পুরস্কার ওঠে এ শিল্পীর হাতে। এদিকে, স্টেজে আঁখি আলমগীর মানে এখনো ভক্তদের উন্মাদনা। বছর জুড়েই দেশ-বিদেশের কনসার্ট নিয়ে ব্যস্ত থাকেন তিনি। সেসব স্থানে ভক্তদের পাগলামির ঘটনা প্রতিনিয়ত ঘটে আঁখিকে নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভক্তদের পাগলামি নিয়ে এ গায়িকা জানান, গত বছরের নভেম্বর বা ডিসেম্বরে গাজীপুরে একটি কনসার্টে গিয়েছিলেন।

যখন তিনি স্টেজে ওঠেন, তখনই দেখতে পান খুব দূরে একটা ছেলে ব্যানারে কী যেন লিখেছে। ছেলেটার অবস্থান বেশি দূরে হওয়ায় সেদিন তিনি বুঝতে পারেননি যে, ওই ব্যানারে কী লেখা ছিল। পরবর্তীতে ফেসবুকে ছবি দেখে বুঝেছেন। আঁখি বলেন, একবার ঢাকার বাইরে এক কনসার্টে এক ছোট ছেলে তার শার্টের বোতাম খুলে দেখালো। দেখলাম ওর বুকে লেখা, আঁখি আই লাভ ইউ। এরপর ওকে ওইদিন আমি স্টেজে উঠিয়ে জড়িয়ে ধরে একটা ছবি তুলেছিলাম। ২০২৩ সালে ভেনিসে এক কনসার্টে খুব হাই প্রোফাইলের টিনএজ একটি ছেলে আমাকে বললো, আন্টি আমি কিন্তু আপনার সঙ্গে নাচবো।

এরপর আমিও বললাম যে হ্যাঁ, শিওর। সেদিন আমি যখন স্টেজে গান করলাম, ও তখন আমার সঙ্গে নাচলো। এরপর আমি মাইক্রোফোনের কাছে ওকে এনে ওর নাম বলতে বললাম।

তখন ও মাইক্রোফোনের কাছে মুখ এনে বললো, আন্টি, কিস মি….ক্যান ইউ কিস মি। আর তো এটা শুনে অডিয়েন্সের চিৎকার। এরপর ওর সঙ্গেও একটা সেলফি তুলেছিলাম। বছরের পর বছর আরও এ রকম অগণিত স্মৃতি জমা হয়েছে ভক্তদের নিয়ে। সেটা বলে শেষ করা যাবে না। আমি ভক্তদের এমন পাগলামি উপভোগ করি, তাদের ভালোবাসি।

Posted ৯:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.