বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
স্বামী ও একমাত্র কন্যা নিয়ে সুখের সংসার প্রিয়াংকা চোপড়ার। কাজের চাপে পরিবারকে সময় দিতে পারেন না তিনি। তবুও আক্ষেপ নেই তার। কারণ কাজের ব্যস্ততার মাঝে অনুভূতির কোনো দাম নেই অভিনেত্রীর কাছে। এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন কাজকে কতোটা গুরুত্ব দেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, প্রত্যেকের মতো আমারও খারাপ দিন আসে জীবনে। কিন্তু আমি নিজেকে মনে করাই, আমার যা আছে সেগুলো অর্জন করা সত্যিই বড় ব্যাপার। সঙ্গে সঙ্গে নিজের কাজ নিয়ে আক্ষেপ করা বন্ধ করে দিই। আমি আমার অনুভূতিগুলো একেবারে সরিয়ে রাখি। বাড়ি ফেরার পরে নিজের অনুভূতির বিষয়ে চিন্তাভাবনা করি। তিনি জানান, নারীকেন্দ্রিক ছবিতে বেশি করে কাজ করতে চান।
তার মতে, এই ধরনের ছবিতে কাজ করলে পুরুষতান্ত্রিক সমাজে মহিলারা বেশি করে সরব হতে পারবেন। তার কাজের প্রতি মনোযোগ বহু নারীকে অনুপ্রেরণা জোগায়। প্রিয়াংকা জানান, প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে উঠে টানা ১২ ঘণ্টা কাজ করেন। বাকি সময়টা পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করেন। কিন্তু কখনোই কাজের পথে অনুভূতি ও পরিবারকে আসতে দেননি। উল্লেখ্য, ২০১৮ সালে ১লা ডিসেম্বর আমেরিকান পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ে হয় প্রিয়াংকার। ২০২২-এর জানুয়ারিতে তাদের জীবনে একটি কন্যাসন্তান আসে।
Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh