শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আত্মহত্যার চেষ্টা অভিনেত্রীর

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১০ এপ্রিল ২০২১

আত্মহত্যার চেষ্টা অভিনেত্রীর

ছবি : সংগৃহীত

‘বিগ বস কন্নড়’ রিয়েলিটি শোয়ের সাবেক প্রতিযোগী ও অভিনেত্রী চৈত্রা কতুর ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গত ৮ এপ্রিল নিজ বাসায় ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন চৈত্রা। ঘটনার পর দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় তাকে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এই ঘটনার মাত্র কয়েকদিন আগেই ব্যবসায়ী নাগার্জুনার সঙ্গে বিয়ের কথা জানিয়েছেন চৈত্রা। কিন্তু পুলিশ জানায়, শুরু থেকেই এই বিয়ে নিয়ে ঝামেলা চলছে। কারণ নাগার্জুনার পরিবার এই সম্পর্ক মানতে রাজি নন। এমনকি নাগার্জুনাও নাকি অভিযোগ করেছেন— কিছু মানুষের জোরাজুরিতে বিয়েতে রাজি হন তিনি।

পুলিশের ভাষ্য, নাগার্জুনার সঙ্গে চৈত্রার অনেক দিনের প্রেমের সম্পর্ক। গত ২৮ মার্চ একটি মন্দিরে বিয়ে করেন তারা। আর ওই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর ওই বিয়ের অনুষ্ঠানে চৈত্রার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। চৈত্রা যখন নাগার্জুনার বাড়িতে যান পরিবারের সদস্যরা তাদের বাড়িতে প্রবেশ করতে দেননি। পরিবারের সদস্যরা দাবি করেন যে, তাদের এই বিয়ে বৈধ নয়।

পুলিশের কাছে অভিযোগে চিত্রা বলেছেন, শুরু থেকেই বিয়েতে দিনের পর দিন দেরি করছিলেন নাগার্জুনা। এক পর্যায়ে চৈত্রার পরিবার ও স্থানীয় নেতার হস্তক্ষেপে তাদের বিয়ে হয়। তবে সেই বিয়ে খুব একটা সুখের হয়নি। নাগার্জুনার পরিবার চিত্রাকে গালিগালাজ করতো। বিচ্ছেদ না করলে হত্যার হুমকি দেয়া হতো। দুই পরিবারের সদস্যকে তাদের জবানবন্দির জন্য থানায় ডাকা হয়েছে।

Posted ৮:১০ পূর্বাহ্ণ | শনিবার, ১০ এপ্রিল ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.