বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৮ আগস্ট ২০২৫
মালাইকা অরোরা। ছবি : সংগৃহীত
বলিউডের ‘আইটেম কুইন’ মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুরের সম্পর্কে ভাঙনের খবর এখন আর অজানা নেই কারও। বয়সের ব্যাবধান নাকি অন্য কোনো বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা, তা আজও খোলাসা করেননি দুজনের কেউই। বিচ্ছেদের পরেও চর্চা হয় এই জুটিকে নিয়ে। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর মানসিক অবসাদে ভুগছিলেন অর্জুন, এই কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। এর আগে অভিনেতা একাধিকবার নিজেকে ‘সিঙ্গেল’ বলে দাবি করেন।
মালাইকাও তার কথার ভাঁজে বুঝিয়ে দেন, তিনি নতুনভাবে জীবনকে উপভোগ করছেন। এর মাঝেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিলেন মালাইকা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে জিজ্ঞেস করা হয়, যদি আপনাকে তরুণ বয়সে ফিরিয়ে নেওয়া যায় তাহলে নিজেকে কী পরামর্শ দিতেন? উত্তরে মালাইকা বলেন, ‘আমি বলতাম, বিয়ের জন্য সময় নাও। এত তাড়াহুড়ো করে বিয়ে করার দরকার নেই। আগে একটু কাজ করো, জীবনের পথচলা বোঝো, তারপর এই সিদ্ধান্ত নাও। আমি খুব অল্প বয়সেই বিয়ে করেছিলাম।’
১৯৯৮ সালে আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। চার বছর পর, ২০০২ সালে জন্ম হয় তাদের ছেলে আরহান খানের। ২০১৬ সালে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে।
সাক্ষাৎকারে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, আবার বিয়ে করার কথা কি তিনি ভাবছেন? মালাইকা খোলামেলা ভঙ্গিতে বলেন, ‘নেভার সে নেভার।’ তিনি আরও বলেন, ‘আমি একজন ভীষণ রোমান্টিক মানুষ। আমি এখনও প্রেমে বিশ্বাস করি। ভালোবাসা সম্পর্কিত সব কিছুতে আমার আস্থা আছে। তাই কখনও না বলার কিছু নেই।’
মালাইকার এই মন্তব্য এখন ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়। আর সেখান থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে, চলছে জোর চর্চাও। তবে কি মালাইকা খুব তাড়াতাড়ি জীবনের নতুন অধ্যায় শুরু করবেন? এই প্রশ্ন এখন নেটিজেনদের মনে।
Posted ৯:১২ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh