শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘ঈদের পর ধামাকা দেবো’

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ০৭ জুন ২০২৪

‘ঈদের পর ধামাকা দেবো’

নায়িকা অপু বিশ্বাস

ঢালিউড নায়িকা অপু বিশ্বাস বর্তমানে রুপালি পর্দার বাইরেই বেশি ব্যস্ত থাকছেন। ব্যবসা, বিভিন্ন স্টেজ শো, সাক্ষাৎকার, ইউটিউব কনটেন্ট কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন নিয়েই বেশি সরব থাকতে দেখা যায় তাকে। এবার দর্শকদের অপেক্ষায় থাকতে বললেন তিনি। ঈদের পর নাকি ধামাকা দিতে চলেছেন অপু বিশ্বাস। ক্যারিয়ার শুরু হওয়ার পর প্রতি ঈদেই পর্দা মাতাতেন তিনি। যদিও মা হওয়ার পর ঈদের কোনো চলচ্চিত্রে আর দেখা যায়নি তাকে। এমনকি আসন্ন ঈদেও থাকছে না তার কোনো সিনেমা। কিন্তু ঈদের পরে ওটিটিতে ফিরতে পারেন, এমনটি আভাস দিয়েছেন অভিনেত্রী।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওটিটিতে কাজ করার প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পরে একটা ধামাকা নিউজ দেবো। সে পর্যন্ত অপেক্ষা করেন।’

সম্প্রতি ইউরোপের তিন দেশ- ফ্রান্স, বেলজিয়াম ও স্পেনে সাতদিনের সফরে গিয়েছিলেন অপু বিশ্বাস। বার্সেলোনায় তার একটি শো ছিল বলেও জানা গেছে। শর্ট ট্যুর হওয়ায় ছেলে জয়কে সঙ্গে না নিয়েই বিলেত সফর ছিল অপুর। এছাড়াও ইউরোপে এটিই ছিল অপুর প্রথম সফর। জানা গেছে, ঈদের দিন নিজের ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন এই অভিনেত্রী। ঈদে তিনি দেখাবেন ‘অপু স্পেশাল চিকেন রেসিপি’।

গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। একই বছর ওটিটিতেও মুক্তি পায় অপুর ওয়েবফিল্ম ‘ছায়াবাজি’।

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ জুন ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.