মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

এবার ইডেনের দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরালের হুমকি দিলেন রিভা

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৪ আগস্ট ২০২২

এবার ইডেনের দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরালের হুমকি দিলেন রিভা

বাংলাদেশ ছাত্রলীগের একটি শাখা ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ। দীর্ঘ সময় পর কমিটি পাওয়া ছাত্রলীগের এই শাখা একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছে। ২৩ আগস্ট (মঙ্গলবার) রাতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুই ছাত্রীকে তিনি সাড়ে ছয় ঘণ্টা দাঁড় করিয়ে রেখে মানসিক নির্যাতন করেছেন। একই সময়ে ওই দুই ছাত্রীকে বিবস্ত্র করে সেই ভিডিও ধারণ করে ভাইরাল করার হুমকি দিয়েছেন তিনি।

যদিও অভিযুক্ত রিভা দাবি করেছেন, ওই সময় তিনি হলে উপস্থিত ছিলেন না। গত ১৯ আগস্ট ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীদের আবাসিক হলের কক্ষ থেকে বের করে দেওয়ার হুমকি, অকথ্য ভাষায় গালাগাল দেন রিভা। এর একটি অডিও প্রকাশ পায়। বিষয়টি গণমাধ্যমে আসলে ক্ষমা চান এই ছাত্রলীগ নেত্রী।

ওই ঘটনার জের ধরে কে এই অডিও প্রকাশ করেছে, তা সনাক্তের চেষ্টা চালাচ্ছেন রিভা। ওই দুই ছাত্রীর অভিযোগ, অডিও ফাঁস হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে রিভা ২৩ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১টার দিকে রাজিয়া হলের ২০২ নাম্বার কক্ষ থেকে বঙ্গমাতা হলের ১১০৭ নাম্বার রুমে নিয়ে যান তাদের। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তাদের দুজনকে সেখানে আটকে রাখা হয়।

পরে খবর পেয়ে ইডেন কলেজের অধ্যক্ষ ও রাজিয়া হলের প্রাধ্যক্ষ গিয়ে দুজনকে উদ্ধার করে হল অফিসে নিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রিভার কক্ষ থেকেই ওই দুই ছাত্রীকে উদ্ধার করেন অধ্যক্ষ ও প্রাধ্যক্ষ।

Posted ৫:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ আগস্ট ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.