শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঐন্দ্রিলার অন্যরকম অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪

ঐন্দ্রিলার অন্যরকম অভিজ্ঞতা

ছবি: সংগৃহীত

কয়েক বছর থেকেই সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজে কাজ করছেন টালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এবার নিজের তৃতীয় সিনেমা ‘মির্জা’তে কাজ করেছেন অভিনেতা অঙ্কুশের বিপরীতে। এই সিনেমার মুসকান চরিত্রে দেখা যাবে তাকে। যেখানে তিনি একজন মাছ বিক্রেতা। ছবির ট্রেলার দেখেই অনুমান করা যায় নতুন এই চরিত্রের জন্য নিজেকে আলাদা ভাবে তৈরি করেছিলেন তিনি। শুটিং করতে গিয়ে হয়েছে অন্যরকম অভিজ্ঞতাও। এ প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, সে সময় সমাজমাধ্যম থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। পাশাপাশি, বাজারে গিয়ে মাছ ও সবজি বিক্রেতাদের শরীরী ভঙ্গিমা রপ্ত করেছিলাম। তবে সব থেকে কঠিন বিষয় ছিল ঐন্দ্রিলা নিজে শুঁটকি মাছ খান না। এমনকি সে মাছের গন্ধও তার কাছে অসহনীয়।

অথচ শুঁটকি স্তূপের উপর দাঁড়িয়ে তাকে শুটিং করতে হয়েছিল। তিনি বলেন, রীতিমতো বমি পাচ্ছিল। পারফিউমেও কাজ হয়নি। শেষে ইউনিটের একজনের পরামর্শে আমলকি খেতে খেতে শট দিয়েছি। ‘সাত পাকে বাঁধা’ ও ‘ফাগুন বউ’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে কাজ করে সকলের চেনা মুখ হয়ে উঠেছিলেন এই অভিনেত্রী। এরপর করেছেন একে একে তিনটি সিনেমা। সিনেমা এবং এবং ওয়েব সিরিজে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চান তিনি। তাই, এই মুহূর্তে সিরিয়াল থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন।

Posted ৭:০৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.