বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২
ডানের ছবিটি কামাখ্যা মন্দিরে পূজা দেওয়ার সময় তোলা
ভারতের গুয়াহাটিতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখ্যা মন্দির। সেখানে পূজা দিতে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় করে। এবার মন্দিরটিতে পূজা দিতে গেলেন ঢাকাই ছবির অন্যতম অভিনেত্রী অপু বিশ্বাস। ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে সেখানে যান অপু।
অপু বলেন, ‘ছোটবেলা থেকে এই মন্দিরের নাম শুনে আসছি। আমার বাবা-মায়ের খুব ইচ্ছা ছিল মন্দিরটা দর্শন করার। কিন্তু তারা আর আমাদের মাঝে নেই। আমি আমার বাবা-মায়ের আত্মার শান্তি কামনা করে পূজা দিয়েছি।’
Posted ৮:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh